রাজবাড়ীতে শিক্ষককে হেনস্তার প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-03T17:02:02+06:00
2026-05-03T17:02:02+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাজবাড়ীতে শিক্ষককে হেনস্তার প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
রাজবাড়ী প্রতিনিধি
⏲ ৫:০২ পিএম | ৩ মে, ২০২৬ | রোববার
রাজবাড়ীতে শিক্ষককে হেনস্তার প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩৯ নং দেবগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার পপিকে হেনস্তার প্রতিবাদে সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদন করা হয়েছে।

রবিবার (৩ মে) বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে সমাবেশ বক্তৃতা করেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক নাজমুল, গোয়ালন্দ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি ।

কালুখালী উপজেলা সভাপতি মোরশেদুর রহমান বুলু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন প্রমুখ। বক্তারা বলেন দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার পপি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অত্র ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দায়িত্ব পালন করছিলেন।


চরবরাট গ্রামের শরিফুল সরদার বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক শামসুন্নাহার পপিকে গর্ভকালিন ভাতার ফরম স্বাক্ষর করতে বলে, ক্লাস চলাকালীন সময়ে তাকে লাইব্রেরিতে অপেক্ষা করতে অনুরোধ করলে তিনি ঐফরম সাক্ষর করতে জোর জবরদস্তি করে এবং অশ্রাব্র ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে শিক্ষককে মারতে উদ্যত হয় আমরা এঘটনার প্রতিবাদ জানাই দ্রুত তার শাস্তির দাবি জানাই। বক্তৃতা শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত