মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-26T12:45:02+06:00
2026-04-26T12:45:02+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ পিএম 
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেয়েছে বসতঘর। রবিবার সকাল ৯টার সময় উপজেলার রাউথগাঁও তেউতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৯.০৮ মিনিটের সময় মোবাইলে সংবাদ আসে রাউথগাঁও তেউতিয়া এলাকার জিতু শেখের বসতবাড়িতে আগুন লেগেছে। সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। আগুনে কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে টিনের রান্নাঘর  ও লাকড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের অনেক বসতঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]