রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-21T12:27:18+06:00
2026-04-21T12:27:18+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:২৭ পিএম 
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্টার্ন চিকিৎসক সোসাইটি রামেকহা’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা।

তারা জানান, গত ১৯ এপ্রিল রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজনের হামলায় দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক আহত হন। একইভাবে ২০ এপ্রিল সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা ও মবের শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তারা এ কর্মসূচি গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, ডা. আবিরা সুলতানা, ডা. তানিয়া আক্তার ও ডা. মো. শিবলী। তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে চিকিৎসা সেবা প্রদান করা কঠিন হয়ে পড়বে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।


ইন্টার্ন চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বর্তমানে তাদের ডাকা ২৪ ঘণ্টার কর্মবিরতি চলমান রয়েছে। এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা সেবা আংশিক ব্যাহত হলেও জরুরি বিভাগ ও বহির্বিভাগের সেবা চালু আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা শংকর কে বিশ্বাস জানান, ইন্টার্ন চিকিৎসকরা পরিচালকের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]