বাগাতিপাড়ায় অতিরিক্ত লোডশেডিংয়ে চিন্তিত এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-20T22:26:43+06:00
2026-04-20T22:26:43+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাগাতিপাড়ায় অতিরিক্ত লোডশেডিংয়ে চিন্তিত এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:২৬ পিএম 
বাগাতিপাড়ায় অতিরিক্ত লোডশেডিংয়ে চিন্তিত এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে করে চরম  দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা, যাতে অন্তত পরীক্ষার সময়টুকু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনে অন্তত তিনবার এবং রাতে তিন থেকে চারবার বিদ্যুৎ  আসাযাওয়া করছে। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না। বিশেষ করে রাতে আলো না থাকায় পরিক্ষার প্রস্তুতি নিতে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।


একাধিক অভিভাবক জানান, এসএসসি পরীক্ষা সামনে রেখে তাদের সন্তানরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। এতে করে তারা মানসিক চাপের মধ্যে পড়ছে।

এদিকে আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। রাত পোহালেই এসএসসি পরীক্ষা।  আর মাত্র কয়েক ঘন্টা  সময় থাকলেও এমন পরিস্থিতি শিক্ষার্থীদের প্রস্তুতিকে ব্যাহত করছে বলে মনে করছেন অভিভাবক সহ পরীক্ষার্থীরা।

এবিষয়ে বাগাতিপাড়া সাব জোনাল পল্লী বিদ্যুৎ সমিতি নাটোর ১ এর এজিএম মো.মুনজুর রহমান মুঠোফোন বলেন, আমরা চাহিদা মত বিদ্যুৎ পাচ্ছিনা রাতেও দিনে ৮ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও আমরা পাচ্ছি ৫ মেগাওয়াট আমাদের চাহিদা থেকে যাচ্ছে তিন মেগাওয়াট, আমাদের বাগাতিপাড়া জোনাল অফিসে যে বরাদ্দ আছে আমরা আমাদের বরাদ্দের লোড দিতে পারছি না।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]