সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-20T14:22:46+06:00
2026-04-20T14:22:46+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:২২ পিএম 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত বলেছেন, এক সরকারের দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ ১৫ বছরের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরবর্তী সময়ে টিকাদান কর্মসূচিতে ভুল নীতির প্রভাবেই স্বাস্থ্যখাত আজ বেহাল অবস্থায় পৌঁছেছে। তবে মাত্র এক মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

আগামী এক মাসের মধ্যে আরও ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পুরোনো ও অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা-এসব সমস্যার মধ্যে একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা বর্তমান সরকার হাতে পেয়েছে। সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়, যার মূল কারণ গত ১৫ বছরের অব্যবস্থাপনা। হামের মতো দ্রুত সংক্রামক রোগ সময়মতো টিকা দিলে সহজেই প্রতিরোধ করা সম্ভব হলেও, টিকার ঘাটতির কারণে অনেক শিশু আক্রান্ত হয়েছে।


তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]