ঢামেকে এইডস আক্রান্ত কারাবন্দীর মৃত্যু

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-04-05T13:57:08+06:00
2026-04-05T13:57:08+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ঢামেকে এইডস আক্রান্ত কারাবন্দীর মৃত্যু
নিউজ ডেস্ক
⏲ ১:৫৭ পিএম | ৫ এপ্রিল, ২০২৬ | রোববার
ঢামেকে এইডস আক্রান্ত কারাবন্দীর মৃত্যু
অনিক হোসাইন (৩০) নামে এক কারাবন্দী (হাজতি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কারারক্ষীদের পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৯ মার্চ অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার এইচআইভি পজিটিভ ধরা পড়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কোন মামলায় ওই ব্যক্তি বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মৃতের বাবার নাম মো. রনি হোসাইন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত