আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-01T12:51:02+06:00
2026-04-01T12:51:02+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন আফজাল হোসেন খান পলাশ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:৫১ পিএম 
ফরিূপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুর পৌরসভার বাসিন্দা আফজাল হোসেন খান পলাশ। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আফজাল হোসেন খান পলাশ  ফরিদপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

আফজাল হোসেন খান পলাশ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় ফরিদপুর জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। মানুষের ধারণা, যোগ্য ব্যক্তিকেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত করেছেন।


আফজাল হোসেন খান পলাশের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ছাত্র রাজনীতির মাধ্যমে হাতে খড়ি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরিদপুর জেলা ছাত্র দলের সদস্য, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন, জেলা ছাত্র দলের শীর্ষ পদে দায়িত্ব পালন, সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন কালে, আঃলীগের সরকারের পুলিশ বাহিনীর রোশানলে বার বার কারাবরন করেছে, বর্তমানে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মাধ্যমে মাঠের দখল রাখেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতা হারানোর পরে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল কে সংগঠিত করতে সক্রিয় দায়িত্ব পালন করেন,বিএনপির ইমেজ রক্ষায় ক্লীন ইমেজের রাজনীতি ব্যাক্তিত্ব বলে খ্যাতি রয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]