নেত্রকোণায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-14T16:29:53+06:00
2026-03-14T16:29:53+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম 
নেত্রকোণায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
নেত্রকোণার বারহাট্টায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৭) ধর্ষণের প্রতিবাদ এবং অভিযুক্ত নুরজামালের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বাউসী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে 'সচেতন নাগরিক সমাজ'-এর উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়।

​বক্তারা সাত বছরের কোমলমতি শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনা পুরো সমাজকে কলঙ্কিত করেছে। অবিলম্বে অভিযুক্ত নুরজামালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখাতে না পারে।

​মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী শিশুর পিতা মো. সরিকুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


তিনি বলেন, "আমি কোনো আপস বা মীমাংসা করতে রাজি না হওয়ায় তারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং হয়রানি করছে। আমি আমার মেয়ের ওপর হওয়া এই অন্যায়ের বিচার চাই এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দাবি করছি।"

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর দুপুরে শাসনউড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নুরজামাল ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকাবাসী শুরু থেকেই বিচারের দাবিতে সোচ্চার রয়েছেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]