তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬-এ উপনির্বাচনে বিএনপির প্রার্থী বাদশা

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-28T13:18:08+06:00
2026-02-28T13:18:08+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬-এ উপনির্বাচনে বিএনপির প্রার্থী বাদশা
নিউজ ডেস্ক
⏲ ১:১৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | শনিবার
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬-এ উপনির্বাচনে বিএনপির প্রার্থী বাদশা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী করার ঘোসণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করে জয় পান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের আগের দিন ১৬ ফেব্রুয়ারি একটি আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন বিএনপির চেয়ারম্যান। তার ছেড়ে দেওয়া আসনটি হচ্ছে বগুড়া-৬। এরপর থেকে জনমনে আগ্রহ দেখা দিয়েছিল, আসনটিতে কাকে মনোনয়ন দেওয়া হবে।

রেজাউল করিম বাদশার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দের জোয়ার ভাসছে। তিনি এর আগে বগুড়া পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জ/উ


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত