অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-28T11:11:21+06:00
2026-02-28T11:11:21+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা
বিনোদন ডেস্ক
⏲ ১১:১১ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | শনিবার
অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা
হলিউডের জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিরিজটির কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক থাকলেও দীপিকা এতে অংশ নিতে আগ্রহী নন। ফলে নির্মাতাদের সঙ্গে আলোচনা আর এগোয়নি।

এর আগে সিরিজটির তৃতীয় মৌসুমেও তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন নির্মাতারা। তবে সে সময় অন্তঃসত্ত্বা থাকায় বিষয়টি বাস্তবায়িত হয়নি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতির মধ্যেই আবার যোগাযোগ করা হলেও এবারও সমঝোতা হয়নি। সামাজিক ব্যঙ্গ ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত সিরিজটির স্রষ্টা মাইক হোয়াইট। এর আগে ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল দীপিকার।


সেখানে তার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। এরপর আর বড় কোনো আন্তর্জাতিক প্রকল্পে তাকে দেখা যায়নি। তাই ‘দ্য হোয়াইট লোটাস’-এ তার যুক্ত হওয়ার সম্ভাবনা ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। এদিকে গত এক বছরে আরও কয়েকটি বড় প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর খবর আসে।

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন-এর ‘কাল্কি’ সিক্যুয়াল- দুটো নিয়েই আলোচনা ছিল। তবে সামনে নতুন কাজ নিয়েই ব্যস্ত থাকবেন দীপিকা। তাকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এছাড়া পরিচালক অ্যাটলি-র নতুন ছবিতেও কাজ করছেন তিনি, যেখানে আছেন আল্লু অর্জুন।

জ/ই


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত