ভারত মাতাতে আসছেন শাকিরা!

অনলাইন ডেস্ক

বিনোদন

ভারতের মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে তার আগমন নিয়ে বেশ উত্তেজনায় ভক্ত অনুরাগী থেকে আয়োজকরাও!

2026-02-22T18:13:15+06:00
2026-02-22T18:13:15+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
ভারত মাতাতে আসছেন শাকিরা!
অনলাইন ডেস্ক
⏲ ৬:১৩ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | রোববার
ভারত মাতাতে আসছেন শাকিরা!
ভারতের মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে তার আগমন নিয়ে বেশ উত্তেজনায় ভক্ত অনুরাগী থেকে আয়োজকরাও!

‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণে আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে মঞ্চ মাতাবেন শাকিরা। তবে এই আয়োজনে শাকিরা ছাড়াও আন্তর্জাতিক ও ভারতের তারকারা পারফর্ম করবেন।


আয়োজকেরা বলছেন, ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করতেই সাকিরার এবারের সফর! মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘ ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।’

শুধু তারকা খ্যাতিই নয়, নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছেন শাকিরা। এই উদ্যোগটি ফিডিং ইন্ডিয়া কনসার্টের ‘ক্ষুধা ও অপুষ্টিমুক্ত দেশ’ গড়ার লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফিডিং ইন্ডিয়া কনসার্ট একটি কমিউনিটি-চালিত উদ্যোগ, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা।


ডিসট্রিক্ট অ্যাপের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টার জন্য অ্যাপ ব্যবহারকারীদের এক্সক্লুসিভ অ্যাক্সেস থাকবে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ১ মার্চ বিকাল ১টায়।

প্রায় দুই দশক আগে কনসার্ট করতে ভারতে এসেছিলেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে তিনি মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন।


  বিষয়:   বিনোদন  হলিউড  শাকিরা  কনসার্ট 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত