বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-22T15:18:30+06:00
2026-02-22T15:18:30+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত : তাপসী পান্নু
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম 
সংসার জীবন নিয়ে নিজের একান্ত অনুভূতি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সাবেক ডেনিশ ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহিত জীবন কেন তার কাছে কোনো বড় পরিবর্তন মনে হয় না এবং কেন তিনি তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

শুভঙ্কর মিশ্রর সাথে এক আলাপচারিতায় তাপসী জানান, তিনি কখনোই বিয়েকে খুব কঠিন বা বড় কোনো বিষয় হিসেবে দেখেননি। তার কাছে সম্পর্কের সহজতা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ম্যাথিয়াস সম্পর্কে তাপসী বলেন, ‘তিনি কখনোই আমাকে সম্পর্কের বোঝা অনুভব করতে দেননি।’ বিয়ের পরও নিজের জীবনে বড় কোনো পরিবর্তন দেখছেন না জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি মাঝেমধ্যে ভুলেই যাই যে আমি একজন বিবাহিত নারী।’

বিয়ের আগে তাপসীর একমাত্র শর্ত ছিল যে, বিয়ের পরেও যেন সবকিছু আগের মতোই থাকে। তিনি মনে করেন, আইনি স্বীকৃতির পর যদি ব্যক্তিত্ব বা জীবন বদলে যায়, তবে সেই বিয়ের কোনো অর্থ নেই।


অলিম্পিক পদকজয়ী ম্যাথিয়াস ভিন্ন দেশের নাগরিক হলেও তাপসীর কাছে জাতীয়তা বা প্রেক্ষাপট কখনোই মুখ্য ছিল না, বরং তাদের মধ্যকার বোঝাপড়া বা ‘কম্প্যাটিবিলিটি’ ছিল মূল ভিত্তি। সম্পর্কের শুরুর দিকটা খুব একটা গম্ভীর ছিল না উল্লেখ করে কৌতুক করে তাপসী বলেন, একজন বিদেশি যেন তার প্রেমে পড়ে ভারতে চলে আসেন, এমন একটি ‘পরিকল্পনা’ তার ছিল। তবে বাস্তব জীবনে তারা দুজনেই খুব প্র্যাকটিক্যাল ছিলেন এবং লং ডিস্ট্যান্স সম্পর্কের দীর্ঘমেয়াদী সম্ভাবনা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী ধাপে যাওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে উদয়পুরে শিখ ও খ্রিস্টান রীতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাপসী পান্নু ও ম্যাথিয়াস বোয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কর্মক্ষেত্রে তাপসীর সবশেষ সিনেমা ‘আসি’ (Assi) বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। অনুভব সিনহা পরিচালিত এই সিনেমায় কানি কুশ্রুতি, রেবতী, মনোজ পাহওয়া ও মোহাম্মদ জিশান আইয়ুবের মতো তারকারা অভিনয় করেছেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]