'নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে'-মেহজাবীন চৌধুরীর পোস্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-22T13:49:55+06:00
2026-02-22T13:49:55+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
'নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে'-মেহজাবীন চৌধুরীর পোস্ট
বিনোদন ডেস্ক
⏲ ১:৪৯ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ | রোববার
'নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে'-মেহজাবীন চৌধুরীর পোস্ট
মিথ্যা মামলা ও নানান বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ফেসবুকে পোস্ট করে তিনি এসব কথা বলেন। 

পোস্টে মেহজাবীন চৌধুরী লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

অভিনেত্রী আরও লেখেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।


পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিও'র কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।

নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে বলে অভিনেত্রী মেহজাবীন লেখেন, নারীদের হেনস্তা করার পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। চাই, আমার কাজ নিয়েই হোক আলোচনা। আশা করি, সবাই পাশে থাকবেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত