বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-19T10:46:46+06:00
2026-02-19T10:46:46+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
জায়মার ব্যক্তিত্বে মুগ্ধ বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের মধ্যে যথার্থ নেতৃত্বগুণ বিদ্যমান যা ভবিষ্যতেরই একটি রূপরেখা- এমনটাই মনে করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে জায়মা রহমানের স্মৃতিচারণ সংবলিত একটি ফটোকার্ডও সংযুক্ত করেন অভিনেত্রী।


পোস্টে জায়মাকে উদ্দেশ্য করে বাঁধন লেখেন, 'আমি এই মেয়েটির সত্যিই প্রশংসা করি। গত বেশ কয়েকমাস ধরে তাকে দেখে আসছি। সে যেভাবে নিজেকে পরিচালনা করে, তা আমি সত্যিই পছন্দ করি। তার কথা বলা, তার সংযত-ধীর ও স্থির স্বভাব- এগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।'

তিনি পোস্টে জায়মার স্পষ্ট চিন্তাভাবনার পাশাপাশি তার উপস্থিতিকেও শক্তিশালী রূপে বর্ণনা করেন। বলেন, 'আমি স্পষ্টতই তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি। তার জন্য শুভকামনা এবং প্রচুর ভালোবাসা।'

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]