এখনও নেভেনি কারওয়ান বাজারের আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-02-17T00:31:05+06:00
2026-02-17T11:55:18+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
এখনও নেভেনি কারওয়ান বাজারের আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩১ এএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১১:৫৫ এএম
এখনও নেভেনি কারওয়ান বাজারের আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি পাঁচতলা ভবনে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘এল’ আকৃতির ভবনটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার কিছু অংশে আগুন ছড়িয়ে পড়ে। ভবনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ‘হাগিজ’ ডায়াপারের গুদাম রয়েছে। আশপাশে কাঠের একাধিক গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, খবর পাওয়ার পর প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ১১টি করা হয়েছে। চারদিক থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।


সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত করে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে একই রাতে পুরান ঢাকার আগামাসি লেন এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৫০ মিনিট চেষ্টার পর রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]