বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-16T16:06:38+06:00
2026-02-16T16:06:38+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম 
আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থাকলেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসায় কমতি নেই সুকেশ চন্দ্রশেখরের। এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কারাবন্দি এই ব্যবসায়ী জ্যাকলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন। একই সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন এক প্রেমপত্র।

কারাগার থেকে পাঠানো চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন জ্যাকলিনকে না দেখে তার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের ওই হেলিকপ্টারের গায়ে জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।

সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সে জন্যই বিশেষ এই হেলিকপ্টার তিনি কিনেছেন।

চিঠিতে সুকেশ আরও দাবি করেন, এই হেলিকপ্টার তিনি নিজের ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কিনেছেন, কোনো অপরাধের টাকা দিয়ে নয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]