আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-02-15T11:59:58+06:00
2026-02-15T11:59:58+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
‘সরকারি কর্মকর্তাদের লজ্জা-শিষ্টাচার এখন হারিয়ে গেছে’
ট্রাম্পের কড়া সমালোচনায় বারাক ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি বর্ণবাদী ভিডিও'র জেরে ওবামা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। খবর বিবিসির।   

প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা একজকন পডকাস্ট সঞ্চালকের সঙ্গে আলাপচারিতায় বলেন, একসময় সরকারি কর্মকর্তাদের যে লজ্জা- শিষ্টাচার বোধ ছিল, তা এখন হারিয়ে গেছে। সম্প্রতি ট্রাম্পের মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আপত্তিকর একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিও'র শেষাংশে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের রূপে দেখানো হয়েছিল।

ওই ভিডিও'র কারণে ডেমোক্র্যাট ও রিপাবলিকান-উভয় দলের নেতাদের কাছ থেকেই ব্যাপক সমালোচিত হন ট্রাম্প। শুরুতে হোয়াইট হাউস এই ভিডিও'র পক্ষে সাফাই গায় এবং ভিডিও ঘিরে সমালোচনাকে ভুয়া ক্ষোভ বলে অভিহিত করে। তবে পরবর্তী সময়ে ভিডিও পোস্টের জন্য একজন কর্মীকে দায়ী করা হয় এবং সেটি মুছে ফেলা হয়।


বিবিসি বলছে, ওবামা লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে একটি পডকাস্টে কথা বলেন। সাম্প্রতিক বেশ কয়েকটি বিতর্কের মধ্যে কোহেন ট্রাম্পের ওই বিতর্কিত পোস্টটির কথা উল্লেখ করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ৪৭ মিনিটের পডকাস্টটির শুরুতেই কোহেন যুক্তরাষ্ট্রের 'ডিসকোর্স' বা রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করতে বলেন। এর জবাবে ওবামা বলেন, এটি এমন এক নিষ্ঠুরতার স্তরে নেমে গেছে, যা আগে দেখা যায়নি। পডকাস্টে কোহেন উল্লেখ করেন যে হোয়াইট হাউস অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর 'ভুক্তভোগীদের' 'দেশীয় সন্ত্রাসী' বলে দাবি করেছে। এ ছাড়া তিনি বলেন, কয়েক দিন আগে ট্রাম্প আপনার মুখ একটি বানরের শরীরে বসিয়ে একটি ছবি পোস্ট করেছেন।


জবাবে ওবামা বলেছেন, আমেরিকার অধিকাংশ মানুষ এ ধরনের আচরণকে গভীরভাবে উদ্বেগজনক মনে করেন। এটা সত্য যে এসব বিষয় মনোযোগ আকর্ষণ করে। এটাও সত্য যে এগুলো মূল বিষয় থেকে মনোযোগ সরিয়ে দেয়।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে এক ধরনের ভাঁড়ামি চলছে। বাস্তবতা হলো, যারা এক সময় মনে করতেন যে পদের প্রতি সম্মান, শিষ্টাচার এবং সৌজন্যবোধ থাকা প্রয়োজন, তাদের মধ্যে এখন আর এসব নিয়ে কোনো লজ্জা কাজ করে বলে মনে হয় না, তাই না? সেই বোধটা হারিয়ে গেছে। তবে ওবামা ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]