পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-01-27T13:40:07+06:00
2026-01-27T13:40:07+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী
নিউজ ডেস্ক
⏲ ১:৪০ পিএম | ২৭ জানুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া ৪ লাখ প্রবাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরইমধ্যে সোয়া চার লাখ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল বিডি ভোট মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

সালীম আহমাদ খান বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’মোবাইল অ্যাপে মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দিয়েছে। এ ছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।


তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

জ/উ


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত