মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

অনলাইন ডেস্ক

রাজনীতি

রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

2026-01-05T17:15:50+06:00
2026-01-05T17:15:50+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল
অনলাইন ডেস্ক
⏲ ৫:১৫ পিএম | ৫ জানুয়ারি, ২০২৬ | সোমবার
মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল
রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ইসিতে আসেন তাসনিম জারা। এর আগে গত ৩ জানুয়ারি জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। 

উল্লেখ্য, ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে সোমবার। যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। 

আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন।


  বিষয়:   অন্যান্য  তাসনিম জারা  নির্বাচন কমিশন  মনোনয়ন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত