ডিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ১১:১৬ পিএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার (১২ জুন) থেকে ডিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন বন্ডটির নাম হলো- ‘‘০২ণ ইএঞই ০৫/০৬/২০২৬’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ঞই২ণ০৬২৬’ এবং স্ক্রিপ্ট কোড- ‘৮৮৫১৮’।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডেও অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৯ সালের ১৫ মে শেষ হবে। 

বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০১.৮৭ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.৩০ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft